স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
বাংলাদেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে আগামীকাল। নির্বাচনের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে আলোচনা তুঙ্গে তখন অনেকটাই আড়ালে রয়ে গেছে মেসুত ওজিলের বাংলাদেশে অবস্থানের বিষয়টি। জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা এ ফুটবলার এখন বাংলাদেশেই অবস্থান করছেন।
আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। এর আগে আজ তারকা এই ফুটবলার গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনে করবেন তিনি।

তুর্কি সরকারের আওতাধীন 'টীকা' নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল।
ওজিল বাংলাদেশে এসেছেন গতকাল। আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নিবেন তিনি।
আরএ