স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আরও দীর্ঘ সময় থাকছেন টমাস টুখেল। জার্মান এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত নিয়ে গেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
বৃহস্পতিবার সকালে নতুন চুক্তির ঘোষণা দেয় এফএ। এর আগে টুখেলের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের বিশ্বকাপের পর।
চুক্তি বাড়ানোর পর টুখেল জানিয়েছেন, ইংল্যান্ড দলের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন এবং সামনে আরও বড় টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে আছেন।
টুখেলের ভাষায়, “এই দলের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। সামনে বড় টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।”
এফএ মনে করছে, এই চুক্তি বাড়ানোর ফলে কোচের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। ফলে দল পুরো মনোযোগ দিতে পারবে আসন্ন বিশ্বকাপে, কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই।
টুখেলের কোচিং স্টাফরাও থাকছেন তার সঙ্গে। সহকারী কোচ অ্যান্থনি ব্যারি এবং গোলরক্ষক কোচ হেনরিক হিলারিও, দুজনেই ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন।