স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
টানা পাঁচ জয়ের অপেক্ষায় চুল কাটেননি ইউনাইটেড ভক্ত, ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যানইউয়ের ড্রয়ে অপেক্ষা আরও দীর্ঘ হল।
ম্যানচেস্টার ইউনাইটেড টানা পাঁচ ম্যাচ জিতলে তবেই চুল কাটবেন, এমন অদ্ভুত প্রতিজ্ঞা করেছিলেন ক্লাবটির এক ভক্ত ফ্র্যাঙ্ক আইলেট, যিনি ‘ইউনাইটেড স্ট্র্যান্ড’ নামেও পরিচিত। ২০২৪ সালের ৫ অক্টোবরের পর থেকে আর চুলে কাঁচি লাগাননি তিনি।
মঙ্গলবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচের আগে আশা ছিল, সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। কারণ মাইকেল ক্যারিকের অধীনে টানা চার ম্যাচ জিতে লন্ডন স্টেডিয়ামে নেমেছিল ইউনাইটেড। কিন্তু ম্যাচের গল্পটা হলো ভিন্ন।
দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে টমাস সউচেক গোল করে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন। শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বেঞ্জামিন সেসকোর গোল ইউনাইটেডকে হার থেকে বাঁচিয়ে এক পয়েন্ট এনে দিলেও, আইলেটের চুল কাটার অপেক্ষা আরও লম্বা হলো।
টানা পাঁচ জয়ের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আপাতত অধরাই রয়ে গেল ইউনাইটেড সমর্থকের জন্য।