images

স্পোর্টস / ফুটবল

‘এসতেভাওয়ের কারণে ব্রাজিলের ভবিষ্যৎ নিশ্চিত’

স্পোর্টস ডেস্ক

১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম

চেলসির এক উঠতি তারকাকে নিয়ে মুখ খুললেন ক্লাবটির সাবেক কোচ কার্লো আনচেলত্তি। তাঁর ভাষায়, এই খেলোয়াড়ের মধ্যে আছে “অবিশ্বাস্য প্রতিভার ঝলক”।

বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকা আনচেলত্তি আন্তর্জাতিক বিরতির ব্যস্ত সূচির মধ্যেই কথা বলেন মিডিয়ার সঙ্গে। শনিবার সেনেগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল সেলেসাওরা। ২-০ গোলের জয়ের ম্যাচটি পাশে বসে দেখেছেন নিজের শিষ্যদের দারুণ পারফরম্যান্স।

ম্যাচে চেলসির দুই তরুণ- এসতেভাও উইলিয়াম শুরু থেকেই মাঠে ছিলেন, আর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন জোয়াও পেদ্রো। ব্রাজিলের হয়ে প্রথম গোলটি এসতেভাওই করেন। বাম দিক থেকে বক্সে বল পেয়ে তাঁর স্বাক্ষরসুলভ বাঁ-পায়ের কার্লিং শটে বল জড়িয়ে যায় জালের টপ কর্নারে।

মাত্র ১৮ বছর বয়সেই ইউরোপ ও জাতীয় দলে আলো ছড়াচ্ছেন এসতেভাও। মিডিয়া, সমর্থক থেকে শুরু করে যাঁরা তাঁকে কোচিং দিচ্ছেন- সবাই তাঁর প্রশংসায় মুখর।আনচেলত্তির চোখেও তাই ব্রাজিলের এই কিশোর যেন ভবিষ্যতের নিশ্চিন্ত ভরসা। তিনি বলেন, “এসতেভাওয়ের কারণে ব্রাজিলের ভবিষ্যৎ নিশ্চিত। ওর প্রতিভা সত্যিই অবিশ্বাস্য। এই বয়সে এমন পারফরম্যান্স- অপূর্ব। চমৎকার ফিনিশিং, দারুণ সব ‘ম্যাজিক’ দেখায়… আর কঠোর পরিশ্রমও করে।”

আনচেলত্তি আরও বলেন, “ও অত্যন্ত মেধাবী। খুব বেশি মিনিট না পেলেও নিজের মান দেখিয়ে দিতে পারে। পাঁচ মিনিট খেললেও ওর ট্যালেন্ট বোঝা যায়। ব্রাজিল দলে তাকে পাওয়া সৌভাগ্য… আর চেলসির জন্যও।”