Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

'নারী ক্রিকেট বন্ধ করে দিতাম'- শিরোপা দিয়ে উত্তর দিলেন হারমানপ্রীতরা

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

ভারতীয় নারী ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫২ রানের বড় জয় দিয়ে প্রথমবার ট্রফি জিতেছে ম্যান ইন ব্লুর মেয়েরা।

ফাইনালে শেফালি ভারমার ৭৮ বল খেলেন ক্যারিয়ারের সেরা ৮৭ রান করেন। দলের স্পিনার দীপতি শর্মা ৯.৩ ওভারে ৫ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন। ভারত ৫০ ওভারে ২৯৮/৭ রান করে; দক্ষিণ আফ্রিকা ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়। 

এই জয়ের মধ্যেই আবারো আলোচনায় এসেছে সাবেক বিসিবি সভাপতি এন. শ্রীনিবাসনের মন্তব্য। ২০১৭ সালের অগাস্ট মাসে এন শ্রীনিবাসন জানিয়েছিলেন তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি নারী ক্রিকেট বন্ধ করে দিতেন৷ সেই সময়ে সংবাদ মাধ্যমে খবরটি সামনে এসেছিল৷ ভারতীয় নীরা ক্রিকেটের প্রথম পথিকৃৎ ডায়না এডুলজি সামনে এনেছিলেন এই সত্যিটা৷

শ্রীনিবাসন প্রথমবার তাকে বলেন, 'যদি আমার ইচ্ছে হতো, আমি নারী ক্রিকেটকে বড় হতে দিতাম না। তিনি নারী ক্রিকেট পছন্দ করেন না।'

ডায়ানা এডুলজির বলেছিলেন, '২০০৬ সালে যখন মহিলা ক্রিকেট বিসিসিআইয়ের আওতায় আসে, ঠিক সেই দিন থেকেই আমি সবসময় বিসিসিআইয়ের বিরোধিতা করে আসছি। বিসিসিআই একটি পুরুষতান্ত্রিক সংগঠন। তারা কখনও চায়নি যে মহিলারা এই বিষয়ে সিদ্ধান্ত নিন বা এই বিষয়ে জড়িয়ে পড়ুন- 'তারা কখনোই চায়নি যে নারীরা শর্ত আরোপ করুক বা এই বিষয়ে জড়িয়ে পড়ুক।'

ডায়ানা এডুলজি বলেছিলেন, “বিসিসিআই এক পুরুষতান্ত্রিক সংস্থা। তারা কখনো চাইনি নারীরা ক্রিকেটে নেতৃত্ব দিক বা তাদের অধিকার পেয়। আমি সবসময় এ বিষয়ে কথা বলেছি।' 

২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মেয়েরা যে শুধু কাপ জিতে বিশ্বসেরা হয়েছেন তাই নয়, ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ থেকে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সব পুরস্কারই এসেছে ভারতের ঝোলায়৷ অধিনায়ক হার্মনপ্রীত কৌরও জয়ের পর সতর্ক এবং ভারসাম্যপূর্ণ মনোভাবের কথা বলেন। তিনি বলেন, 'সমালোচনা জীবনের অংশ। ভালো কাজ হলে তা ধন্যবাদ, খারাপ হলে সবাইকে একসাথে সামলাতে হবে। ভারসাম্য রক্ষা করাটাই মূল।'