স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম
ভারতের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পর এ ফরম্যাটকে বিদায় জানিয়েছেন তিনি। এরপর লাল বলের ক্রিকেট থেকেও নিয়েছেন অবসর। একদিনের খেলাও ছাড়বেন, এমনটাই আলোচনা এখন।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত বিদায় নিবেন কি না, এসব নিয়ে যখন গুঞ্জণ চলছে, তখনই ভারতীয় অধিনায়ককে নিয়ে সামনে নতুন এক আলোচনা। রোহিতের গ্যারেজে যোগ হয়েছে আরেকটি বিলাসবহুল গাড়ি।
আরও পড়ুন- সর্বকালের সেরা ব্যাটারের নাম জানালেন পন্টিং
আরও পড়ুন- পাকিস্তান ফিরিয়ে দিলে এখন বাংলাদেশের দিকে ঝুঁকছে ভারত
ইংল্যান্ডে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন রোহিত। মুম্বাইতে সম্প্রতি তার হাতে এসেছে একটি লাল রঙের ল্যাম্বরগিনি উরুস এসই। বিলাসবহুল এ গাড়ির দামও কম নয়, কিনতে খরচ হয়েছে ৪.৫৭ কোটি টাকা।

তবে শুধু গাড়ি নয়, নজর কেড়েছে এর নাম্বার প্লেটও, ৩০১৫। ভক্তরা এই সংখ্যা দেখে সঙ্গে সঙ্গে মিলিয়ে ফেলেছেন অর্থটা। রোহিতের দুই সন্তানের জন্মদিনকে ঘিরেই এই নাম্বার। ৩০ তারিখে জন্ম রোহিতের মেয়ে সামাইরার, আর ১৫ তারিখে ছেলে আহানের। এই দুই সংখ্যা যোগ করলেই আসে ৪৫, যা রোহিতের বিখ্যাত জার্সি নম্বর।

নিজের জীবনের সঙ্গে মিল আছে এমন সংখ্যাই তা রোহিত নিজের গাড়ির নম্বর হিসেবে বেছে নিয়েছেন। এর আগে তার আগের উরুসের নাম্বার ছিল ২৬৪, যেটা রোহিতের ওডিআই ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের স্কোর। সেই গাড়িটা তিনি দিয়েছিলেন এক ড্রিম১১ কনটেস্টের বিজয়ীকে।
রোহিতের নতুন গাড়ির পারফরম্যান্সও চোখধাঁধানো, ৮০০ হর্সপাওয়ার, ৯৫০ এনএম টর্ক, আর মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে পারে এই ‘বুল’।

শেষবার রোহিতকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা গিয়েছিল আইপিএলে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। অক্টোবরের অস্ট্রেলিয়া সফরে ভারতের ওডিআই সিরিজে তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে। তবে এটিই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সিরিজ। এদিকে ওডিআই থেকে রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে চলছে জোর গুঞ্জন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নয়।
আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল হওয়ায় ভারতের পরবর্তী ওডিআই সিরিজ হবে ১৯-২৫ অক্টোবর অস্ট্রেলিয়ায়, বিদেশের মাটিতে। তবে সেই সিরিজের পর রোহিত বা কোহলি আদৌ আর ওডিআই খেলবেন কিনা, তা এখনো অনিশ্চিত।