Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সর্বকালের সেরা ব্যাটারের নাম জানালেন পন্টিং

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম

বিশ্বের সর্বকালের সেরা পাঁচ টেস্ট ব্যাটারের তালিকা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। পন্টিংয়ের তালিকায় জায়গা পেয়েছেন দুই ভারতীয় কিংবদন্তি। তবে বর্তমান যুগের তারকা বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার নাম নেই সে তালিকায়।

ব্যাটিং দক্ষতার দিক থেকে বিশ্ব ক্রিকেটের যেকোনো সময়ের আলোচনায় কোহলির নাম চলে আসে। তিন ফরম্যাটেই সমানভাবে প্রভাব বিস্তারকারী এই ভারতীয় ব্যাটার ‘ফ্যাব ফোর’-এর সবচেয়ে ভার্সেটাইল ক্রিকেটার হিসেবেই পরিচিত।

‘ফ্যাব ফোর’-এর জো রুট ও স্টিভ স্মিথ টি-টোয়েন্টিতে তেমন ছাপ ফেলতে না পারলেও, কোহলি ও কেন উইলিয়ামসন দুই ফরম্যাটেই দারুণ সফল। তবে পন্টিং ব্যতিক্রম ভাবনায় এগিয়েছেন। তার সেরা পাঁচের তালিকায় জায়গা হয়নি কোহলির।

এক সাক্ষাৎকারে পন্টিংকে যখন জিজ্ঞেস করা হয়, বিশ্ব ক্রিকেটের সেরা পাঁচ টেস্ট ব্যাটার কারা। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এই সাবেক অধিনায়ক শুরুতেই রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারাকে।

2jh5vmdo_sachin-tendulkar-brian-lara-806_625x300_12_November_22

ভারতীয় দুই মহাতারকা শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়, এবং ‘ফ্যাব ফোর’ থেকে বেছে নিয়েছেন জো রুট ও কেন উইলিয়ামসনকে। টেস্ট ক্রিকেট মানেই অনেকের মনে চলে আসে লারা ও দ্রাবিড়ের নাম। কিন্তু পন্টিং তাঁর তালিকায় রাখেননি কোনো ইংলিশ বা অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে, যা অনেককে বিস্মিত করেছে। পন্টিং বলছেন, শচীন ও দ্রাবিড়ের টেকনিক ছিল দুর্দান্ত। তবে তাঁর অধিনায়কত্বের সময়ে সবচেয়ে কঠিন সময় দিয়েছেন লারা।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, “ব্রায়ান লারা ছিলেন সবচেয়ে স্কিলফুল ব্যাটার, যার বিরুদ্ধে আমি খেলেছি। আমি যখন অধিনায়ক ছিলাম, তখন তিনি আমাকে সবচেয়ে বেশি ঘুমহীন রাত উপহার দিয়েছেন। শচীন ছিলেন টেকনিক্যালি সবচেয়ে নিখুঁত ব্যাটার, রাহুল দ্রাবিড়ের সঙ্গেও তাকে এক কাতারে রাখি। জো রুট ও কেন উইলিয়ামসনও সেই তালিকায় আসবে।”

5APMQJAWIP2PVIM74I475PFPZE
 
এই পাঁচজনের প্রশংসা করে তালিকা শেষ করলেও বিশেষ সম্মান দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। অনেকেই যাকে গ্রেট ইয়ান বোথাম কিংবা গ্যারি সোবার্সের কাতারে রাখেন। ২৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান ও ৫৭৭ উইকেটের মালিক ক্যালিসের রেকর্ড আজও অনেক ক্রিকেটারের কাছে কল্পনার মতো। তবে শুধু ক্যালিস নয়, পন্টিং আলাদা করে প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসেরও। তাঁর মতে, সব কিছু সংখ্যায় ধরা যায় না, কিছু খেলোয়াড়কে বিচার করতে হয় ম্যাচে তাঁদের প্রভাব দিয়ে।

“স্টোকসকে সংখ্যায় বিচার করা কঠিন। সে পরিস্থিতির খেলোয়াড়, কঠিন মুহূর্তে সে নিজের সেরা পারফরম্যান্সটাই দেয়। আর বড় খেলোয়াড়দের আলোচনায় প্রভাবই মুখ্য বিষয়”, বলেন পন্টিং।