জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম
তিন দিনব্যাপী ‘১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। এ টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যরা ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ চৌধুরী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মো. শহিদুল হক (অব.), ক্লাব সেক্রেটারি কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লে. কর্নেল আবু মো. সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লে. কর্নেল মো. আনোয়ার হোসেন (অব.), বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এমআইকে/এমএইচটি