Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

মাহমুদুল্লাহ-হৃদয়ে আশা দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১০ জুন ২০২৪, ১১:৩৪ পিএম

ধারাবাহিকভাবে উইকেট পড়ছে, আর বাংলাদেশ শিবিরে শঙ্কা বাড়ছে। তারপরও মাহমুদুল্লাহ ও হৃদয়ের ব্যাটিংয়ে জয়ের আশা দেখছে বাংলাদেশ।

টাইগার বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।  

১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন তামিম-শান্ত। তবে বেশিক্ষণ থিতু হয়ে খেলতে পারেননি তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর শান্ত-লিটনের ব্যাটে সাবধানী শুরু করে বাংলাদেশ। তবে পাওয়ার প্লের শেষে উইকেট বিলিয়ে দিয়ে আসেন লিটন। এরপর  উইকেটে এসে দ্রুত আউট হন সাকিবও। তাতে চাপে পড়ে টাইগাররা।

সাকিবের পর একইভাবে আউট হন অধিনায়ক নাজমুল শান্ত।