স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৪, ০৪:১৬ পিএম
আর মাত্র কযেক দিন পরেই শুরু হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরটি বসতে চলেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমবারের দেখাতেই হারতে হয়েছে টাইগারদের। এই হারের নানা কারণও ব্যাখ্যা করেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত মনে করেন পরের ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়াবে ক্রিকেটাররা।
এদিকে বাংলাদেশকে এই প্রথম যুক্তরাষ্ট্র লজ্জায় ডুবায়নি। এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমে বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখাতেই জিতেছে অনেক দেশ। বাংলাদেশ ক্রিকেটের লজ্জার সেই তালিকায় রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবোয়ের মতো দল।
যাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে হেরেছে বাংলাদেশ দল। এছাড়া বাংলাদেশের বিপক্ষে খেলে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়ের তালিকার দল রয়েছে বেশ লম্বা। ১১৯৭ সালে বাংলাদেশের বিপক্ষে কেনিয়া তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি জিতেছিল।
এরপর কানাডা, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস,আয়ারল্যান্ড, আফগানিস্তানও তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে জিতেছে। আর টি-টোয়েন্টিতে স্কটল্যান্ড ও হংকং তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে জিতেছে।