Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলের কারণে মূল দলের ৯ ক্রিকেটার ছাড়াই নিউজিল্যান্ডের দল ঘোষণা  

স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল ২০২৪, ১০:৪০ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। সফরে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। তবে আইপিএলের কারণে আসন্ন এই সিরিজে ব্ল্যাক ক্যাপসদের দলে নেই মূল দলের ৯ ক্রিকেটার।

পাকিস্তান সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সিরিজে কিউইদের নেতৃত্ব দিবেন মাইকেল ব্রেসওয়েল। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্রেসওয়েল আবার ফিরেই নেতৃত্ব দিতে যাচ্ছেন দলকে।

এদিকে পাকিস্তান সিরিজের এই দলে নেই টিম সাউদি এবং টম ল্যাথাম। সাউদিকে বিশ্রাম দেয়া হয়েছে এবং দ্বিতীয় সন্তান জন্মের অপেক্ষায় থাকা ল্যাথাম ছুটি নিয়েছেন দল থেকে। সেই সাথে দলে নেই উইল ইয়াংও।

এদিকে পাকিস্তাম সফরে নিউজিল্যান্ডের দলে ডাক পেয়েছেন উইল ও’রুর্ক। সর্বশেষ গ্রীষ্মে কিউইদের হয়ে টেস্ট ও ওয়ানডে অভিষেক হইয়েছে তাঁর। সেই সাথে জেমস নিশামও ডাক পেয়েছেন দলে। এদিকে পাকিস্তান সিরিজ দিয়েই অভিষেক হিতে চলেছে ২১ বছর বয়সী টিম রবিনসনের।

পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দল: 

মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিয়ান ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।