Dhaka Mail Logo

বিজ্ঞান / শিক্ষা

গণিত জয়ে বাংলার ম্যাথ থেকে মঙ্গোলিয়ায়

তায়েব মিল্লাত হোসেন

২১ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

ওরা ১৫ খুদে গণিতবিদ। যাচ্ছে মঙ্গোলিয়ায়। গণিত বিষয়ক প্রতিষ্ঠান বাংলার ম্যাথের ব্যবস্থাপনায় ওদের লক্ষ্যটা আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (এমআইএমসি ২০২৬)। এবার এর ২৪তম আসর। যার স্বাগতিক শহর উলানবাটর। গণিতের এই লড়াইয়ের শুরুটা হবে ২২ জুলাই। ছয় দিনের প্রতিযোগিতার সমাপনী দিন ২৭ জুলাই। গণিতের এই বৈশ্বিক আসরে ৩২টি দেশের প্রায় ৬০০ শিক্ষার্থী অংশ নেবে।

শিশু-কিশোর শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় দল দুইটি ভিন্ন ক্যাটাগরি কি স্টেজ টু এবং কি স্টেজ থ্রি-এর মাধ্যমে গণিত প্রতিভা তুলে ধরবে। কি স্টেজ-টুর এর শিক্ষার্থীরা হচ্ছে- অরিজিৎ সাহা (৬ষ্ঠ শ্রেণি, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), আরিয ইনতিশার চৌধুরী (৬ষ্ঠ শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), লাবিবা বিনতে ফজলে রাব্বি (৬ষ্ঠ শ্রেণি, মাস্টারমাইন্ড স্কুল), অর্ণব রঞ্জন পাল (৫ম শ্রেণি, আনন্দনিকেতন স্কুল), রাজর্ষি সাহা (৬ষ্ঠ শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), তরজা তনূদ্ভব তম (৬ষ্ঠ শ্রেণি, সহজপাঠ উচ্চ বিদ্যালয়) এবং তাহমীদ হাসান (৫ম শ্রেণি, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ)।

9ac7990f-ce60-4c10-b960-141dc7d01d83

কি স্টেজ-থ্রিতে আছে- আলভিন খান (৯ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), সাকিন আল সাদাফ (৯ম শ্রেণি, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), রিশান আন নাফি (৯ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মারজানা মানহা (৮ম শ্রেণি, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল), বারীরাহ মোস্তাখার (৭ম শ্রেণি, স্কলাস্টিকা), মুবতাসিম আল মাহদি (৭ম শ্রেণি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো. ইমাদ আল দীন চোধুরী (৭ম শ্রেণি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) এবং ফাইজা আদিফাহ (৯ম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর)।

গণিতের এই আসরে বাংলাদেশ দলের কোচ হচ্ছেন- আহমেদ শাহরিয়ার, এস. এম. মাহতাব হোসাইন এবং মো. আশরাফুল আল শাকুর। এই গণিতবিদরা জানিয়েছেন, আন্তর্জাতিক গণিত  প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের জন্য বড় মাইলফলক। কারণ এভাবে গণিত প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

5de3c484-3754-427e-ae94-a523aa3ef83a

‘আমাদের শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা দুটোই রয়েছে। প্রয়োজন শুধু সঠিক মেন্টরিং। এটা হলে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ আরো সাফল্য অর্জন করতে পারবে’- এই ভাষ্য দিলেন বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলের কোচ মো. আশরাফুল আল শাকুর।

তিনি বলছেন, গণিত চর্চায় বাংলাদেশের শিক্ষার্থীরা খুবই সম্ভাবনাময়। তাই মঙ্গোলিয়ায় খুদে গণিতবিদরা ভালো করতে পারে।

এজেড