images

বিজ্ঞান

গরমে ফ্রিজের তাপমাত্রা কততে রাখা উচিত? ভুল সেটিংসে নষ্ট হতে পারে খাবার

বিজ্ঞান ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম

বসন্তও তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে গরম তীব্রতা ছাড়াচ্ছে। এই দাবদাহের প্রভাব পড়ছে ঘরের অতি প্রয়োজনীয় যন্ত্র রেফ্রিজারেটর বা ফ্রিজের ওপর। বাইরের অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেক সময় ফ্রিজের শীতলীকরণ ক্ষমতা বা কুলিং কমে যায়, ফলে দ্রুত খাবার নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। এমতাবস্থায় ফ্রিজের ভেতরের সতেজতা বজায় রাখতে এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে সঠিক তাপমাত্রা সেট করা অত্যন্ত জরুরি। আপনার ফ্রিজটি ডাবল ডোর হোক বা সিঙ্গেল ডোর—গ্রীষ্মকালীন সঠিক সেটিংস ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জেনে নিন।

ফ্রিজ ও ফ্রিজারের আদর্শ তাপমাত্রা

ঋতুভেদে ফ্রিজের তাপমাত্রায় কিছুটা সমন্বয় আনা প্রয়োজন। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী আদর্শ তাপমাত্রা নিচে দেওয়া হলো-

ফ্রিজ অংশ (Normal): সারা বছর সাধারণত ৩°C থেকে ৫°C (৩৭°F থেকে ৪১°F) তাপমাত্রা বজায় রাখা আদর্শ। গরমে এটি ৩°C-এর কাছাকাছি রাখা ভালো।

intro-1700585138

ফ্রিজার অংশ (Deep): ডিপ ফ্রিজ বা ফ্রিজারের ক্ষেত্রে তাপমাত্রা -১৮°C থেকে -২৩°C-এর মধ্যে রাখা উচিত। স্যামসাং-এর মতো কিছু ব্র্যান্ড গ্রীষ্মকালে ফ্রিজারের তাপমাত্রা -১৯°C বা তার আশেপাশে রাখার পরামর্শ দেয়।

গরমে ফ্রিজের কার্যক্ষমতা বাড়াতে জরুরি টিপস:

১. দেয়াল থেকে দূরত্ব বজায় রাখা: ফ্রিজটি যেন একদম দেয়াল ঘেঁষে না থাকে। পাশের দেয়াল থেকে অন্তত ৫ সেন্টিমিটার এবং পেছনের দেয়াল থেকে ১০ সেন্টিমিটার দূরত্ব বজায় রাখুন। এতে ফ্রিজের কম্প্রেসর থেকে নির্গত তাপ সহজে বেরিয়ে যেতে পারে এবং কুলিং ভালো হয়।

Fridge-freezer_temperature_setting

২. সরাসরি রোদ থেকে দূরে রাখা: ফ্রিজটি এমন কোনো স্থানে রাখবেন না যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে। রান্নাঘরের চুলার একদম পাশে ফ্রিজ রাখা এড়িয়ে চলুন, কারণ বাইরের অতিরিক্ত তাপ ফ্রিজের ভেতরের শীতলতাকে বাধাগ্রস্ত করে।

৩. পাওয়ার কুল ফাংশনের সঠিক ব্যবহার: যদি আপনার ফ্রিজে 'পাওয়ার ফ্রিজ' বা 'পাওয়ার কুল' অপশন থাকে, তবে তা কেবল বেশি পরিমাণে নতুন খাবার রাখার সময় ব্যবহার করুন। খাবার রাখার ২ ঘণ্টা আগে এটি চালু করবেন এবং রাখার ৫ ঘণ্টা পর বন্ধ করে দেবেন।

আরও পড়ুন: শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র সাদা রঙের হয় কেন?

৪. দরজা খোলার অভ্যাসে পরিবর্তন: গরমে বারবার ফ্রিজের দরজা খোলা যাবে না। এতে ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং বাইরের গরম বাতাস ঢুকে পড়ে, যা কম্প্রেসরের ওপর বাড়তি চাপ তৈরি করে।

খাবার সতেজ রাখার বিশেষ কৌশল

ফ্রিজারের একদম ওপরের তাকে বা দরজার তাকে আইসক্রিম, আইস ললি বা পাউরুটি রাখবেন না। কারণ ফ্রিজের দরজা খোলার সময় এই অংশগুলোই সবার আগে বাইরের বাতাসের সংস্পর্শে আসে, ফলে এখানকার তাপমাত্রা দ্রুত ওঠানামা করে। কাঁচা মাছ-মাংস সবসময় ডিপ ফ্রিজের পেছনের দিকে রাখা ভালো।

এজেড