images

বিজ্ঞান

কত বছর নিরাপদ থাকে একটি এসি? বিস্ফোরণ এড়াতে জেনে নিন এসির আয়ুষ্কাল

বিজ্ঞান ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

তপ্ত গরমে স্বস্তি পেতে এখন ঘরে ঘরে এয়ার কন্ডিশনার বা এসি অপরিহার্য হয়ে উঠেছে। তবে আরামদায়ক এই যন্ত্রটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মাঝেমধ্যেই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে পুরনো এসি ইউনিট থেকে আগুন লাগা বা বিস্ফোরণের মতো ঘটনা অহরহ শোনা যাচ্ছে। প্রশ্ন হলো, একটি এসি আসলে কত বছর ব্যবহার করা নিরাপদ?

এসি ব্যবহারের সময়সীমা

বিশেষজ্ঞদের মতে, একটি এসির আয়ুষ্কাল নির্ভর করে এর ধরন এবং রক্ষণাবেক্ষণের ওপর। সাধারণত:

উইন্ডো এসি: ৮ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহার করা নিরাপদ।

স্প্লিট এসি: সঠিক রক্ষণাবেক্ষণ করলে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত ভালো সেবা দিতে পারে।

ওয়ারেন্টি ও রক্ষণাবেক্ষণ

অধিকাংশ নামী ব্র্যান্ড এখন এসির কম্প্রেসারের ওপর ১০ বছরের ওয়ারেন্টি দেয়। এর মানে হলো, ১০ বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে এসি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে, কেবল ওয়ারেন্টি থাকলেই হবে না; নিয়মিত সার্ভিসিং না করলে গ্যাস লিকেজ হওয়া বা ভেতরে ময়লা জমে এসির কার্যক্ষমতা কমে যায় এবং ঝুঁকি বাড়ে।

Smart-Air-Conditioners-for-Home

বিস্ফোরণ বা আগুনের ঝুঁকি কেন বাড়ে?

এসিতে আগুন লাগার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-

১. অতিরিক্ত চাপ: স্প্লিট এসি একটানা দীর্ঘক্ষণ চললে কম্প্রেসারের ওপর প্রচণ্ড চাপ পড়ে, যা থেকে ইউনিটটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে।
২. শর্ট সার্কিট ও ওভারলোড: পুরনো বাড়ির বৈদ্যুতিক সার্কিট অনেক সময় এসির লোড নিতে পারে না। ওভারলোডেড সার্কিটে এসি প্লাগ করলে তার গরম হয়ে আগুন লাগার সম্ভাবনা তৈরি হয়।
৩. রক্ষণাবেক্ষণের অভাব: পর্যাপ্ত সার্ভিসিং না করলে এসির ভেতরে জট পাকানো ধুলোবালি বাতাস চলাচলে বাধা দেয়, যা যন্ত্রাংশকে দ্রুত গরম করে তোলে।

আরও পড়ুন: ১ টন বা ২ টনের এসি আসলে কী? এটি কি ওজন নাকি অন্য কিছু?

নিরাপদ থাকার টিপস

এসি ব্যবহারের ক্ষেত্রে পুরনো ইউনিট ব্যবহারের চেয়ে নিয়মিত সার্ভিসিং এবং সঠিক মানের বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ১০ বছরের বেশি পুরনো এসি ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

এজেড