Dhaka Mail Logo

ইসলাম

মক্কা-মদিনা ও ওমরাযাত্রীদের নিরাপত্তা চেয়ে দোয়া আজহারীর

ধর্ম ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ০৬:২২ পিএম

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। এ দুই পবিত্র নগরী এবং ওমরাযাত্রীদের সব ধরনের অনিষ্ট থেকে রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, ‘মক্কা ও মদিনা স্রেফ ভৌগোলিক কোনো স্থান নয়; এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।’

আরও পড়ুন: নবীজির মুচকি হাসি নিয়ে আজহারীর পোস্ট

তিনি আরও লেখেন, ‘নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।’

পোস্টের শেষাংশে আজহারী দোয়া করে লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’

তবে আজহারীর পোস্টে নির্দিষ্ট কোনো হামলার ঘটনা, স্থান বা সময়ের উল্লেখ নেই।