Dhaka Mail Logo

ইসলাম

নবীজির মুচকি হাসি নিয়ে আজহারীর পোস্ট

ধর্ম ডেস্ক

০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর হাসি নিয়ে একটি হাদিস ফেসবুকে শেয়ার করেছেন। হজরত আয়েশা (রা.)-এর বর্ণনায় হাদিসটিতে রাসুলুল্লাহ (স.)-এর হাসির ধরন তুলে ধরা হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ‘আমি রাসুলুল্লাহ (স.)-কে কখনো অট্টহাসি দিতে দেখিনি। তিনি কেবল মুচকি হাসতেন।’

আরও পড়ুন: ধরার বুকে আসমানী চাঁদ: আজহারীর হৃদয়স্পর্শী স্ট্যাটাস

পোস্টে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে সহিহ বুখারির ৬০৯২ নম্বর হাদিস।

নবীজি (স.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আজহারী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে থাকেন। এর আগে তিনি নবীজি (স.)-এর পাঁচটি বিশেষ মর্যাদা নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন, যেগুলো অন্য নবীদের দেওয়া হয়নি বলে পোস্টে উল্লেখ করা হয়েছিল।