ধর্ম ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। সাক্ষাতের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন।’
আরও পড়ুন: জাকির নায়েকের হাতে আহমাদুল্লাহর ‘সকাল-সন্ধ্যার দুআ’ বই
পোস্টের শেষে আজহারী লিখেছেন, ‘দুনিয়ার সকল দাঈদের আল্লাহ তাআলা নিরাপদে রাখুন।’
প্রকাশিত ছবিতে মিজানুর রহমান আজহারী ও ড. জাকির নায়েককে পাশাপাশি দেখা যায়। পোস্টে আজহারী সাক্ষাতের সময় বা অন্য কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করেননি।