Dhaka Mail Logo

ইসলাম

ঘুমের আগের আমল নিয়ে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

ধর্ম ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

ঘুমের আগের মাসনুন দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে নতুন বই প্রকাশের ঘোষণা দিয়েছেন প্রখ্যাত ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। নতুন বইটি শিগগিরই প্রকাশিত হবে বলে জানান শায়খ আহমাদুল্লাহ।

তিনি জানান, এর আগে তার প্রকাশিত ‘রাসুলুল্লাহ (স.)-এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকির’ বইটি ১২ লাখ মানুষের হাতে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় এবার ঘুমানোর আগে নবীজি (স.)-এর শেখানো দোয়া, জিকির ও তেলাওয়াত নিয়ে বইটি প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: বইমেলায় শায়খ আহমাদুল্লাহর নতুন বই

নতুন বইয়ের বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, দিনের অন্যান্য সময়ের মাসনুন আমল নিয়ে মানুষের যতটা জানাশোনা ও চর্চা রয়েছে, ঘুমানোর আগের আমল নিয়ে তা তুলনামূলকভাবে কম। এ বিষয়টি সামনে রেখেই নতুন বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নবীজি (স.)-এর সুন্নাহ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি ঘুমের আগের মাসনুন আমলের প্রতি সবাইকে আরও যত্নশীল করাই এই প্রকাশনার উদ্দেশ্য।

বইটি শিগগিরই প্রকাশিত হবে জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শায়খ আহমাদুল্লাহ।