নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম
বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যেগে ‘সীরাহ কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা এবং তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মদিনাতুল উলুম কামিল মাদরাসার লেকচারার ড. আবুল কালাম আজাদ বাশার।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর ঢাকা সিটি দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন এবং আদ্-দীন ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
কনফারেন্সের শুরুতে কুইজের চূড়ান্ত পর্ব ও টপিক প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে বিশিষ্ট অতিথিদের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসএইচ/এএম