Dhaka Mail Logo

ইসলাম

মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কোরআনের পৃষ্ঠা

ধর্ম ডেস্ক

৩১ আগস্ট ২০২৬, ০৪:১৯ পিএম

মক্কার হেরা সাংস্কৃতিক এলাকার পবিত্র কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দী, অর্থাৎ নবম শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিটি কোরআনের লিখিত কপি তৈরির প্রাথমিক পর্যায়ের সাক্ষ্য বহন করছে।

প্রদর্শিত পাণ্ডুলিপির একটি পৃষ্ঠায় সুরা মরিয়মের অংশবিশেষ রয়েছে। চামড়ার ওপর লাল কালি দিয়ে লেখা ওই পৃষ্ঠায় কোনো হরকত বা নুকতা নেই। হরকত ও নুকতাবিহীন এ ধরনের লিপি প্রাচীন কোরআন লিখনরীতির একটি বৈশিষ্ট্য।

আরও পড়ুন: মক্কার হলি কোরআন মিউজিয়ামের প্রধান আকর্ষণ 'কাবার দরজার প্রতিরূপ'

এই পাণ্ডুলিপির মাধ্যমে দর্শনার্থীরা কোরআনের লিখনপদ্ধতির ক্রমবিকাশ এবং ইসলামের প্রথম দিকের শতাব্দীগুলোতে কোরআন লিপিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।

হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম আকর্ষণ এই জাদুঘর। এখানে কোরআনের ইতিহাস ও এর বিভিন্ন শাস্ত্রের পাশাপাশি লিখন ও সংকলনের বিভিন্ন ধাপ তুলে ধরা হয়। আধুনিক প্রদর্শনী হল ও ইন্টার‌্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে এসব বিষয় দর্শনার্থীদের সামনে আকর্ষণীয় ও তথ্যবহুলভাবে উপস্থাপন করা হয়।

সূত্র: আরব নিউজ