Dhaka Mail Logo

ইসলাম

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম

চলতি বছরে ঈদে মিলাদুন্নবী (স.) কবে অনুষ্ঠিত হবে, সেই তারিখ জানা যাবে বৃহস্পতিবার (১৩ আগস্ট)। 

এদিন ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

চাঁদ দেখার সংবাদ জানাতে টেলিফোন নম্বরগুলো হলো—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

এএইচ