Dhaka Mail Logo

ইসলাম

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে বাংলাদেশি

ঢাকা মেইল ডেস্ক

০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ১২তম ইমাম আল-শাতিবি আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ ও দশ কিরাআত প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কোরআনের হাফেজ, কিরাআত বিশারদ ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক আয়োজনকে কোরআনচর্চার অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। পবিত্র কোরআনের হিফজ ও দশ কিরাআতের ওপর তাদের দক্ষতা যাচাই করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন বিশারদদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল।

Kirat2

এবারের বিচারক প্যানেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দেশের শায়খুল কুররা শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী। তিনি এ দায়িত্ব পালনের সুযোগকে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ: কয়েকটি প্রশ্ন ও প্রস্তাবনা

আন্তর্জাতিক বিচারক প্যানেলে আরও রয়েছেন মিসরের সাবেক প্রধান ক্বারী শায়খ ড. আহমদ ঈসা আল-মাসরাওয়ী, তুরস্কের শায়খ হাফিজ উসমান শাহিন, জর্ডানের ড. আহমদ আল-কুদাহ ও শায়খ হাসান আবু আল-নার, মালয়েশিয়ার শায়খ আবদুল করিম বিন জাকারিয়া, তিউনিসিয়ার শায়খ আবদুল মুনইম আল-মাকসাবি, সোমালিয়ার শায়খ খাদের বাহি, মিসরের শায়খ আহমদ মাবরুক এবং যুক্তরাষ্ট্রের শায়খ আবদুর রুকন আল-সুসি।

Kerat3

প্রতিযোগিতার সফলতা, আন্তরিকতা ও গ্রহণযোগ্যতার জন্য আল্লাহর দরবারে দোয়া করে বাংলাদেশি বিচারক শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী বলেন, এ আয়োজন যেন কোরআনের খেদমত, হাফেজ ও কিরাআত বিশারদদের সম্মান বৃদ্ধি এবং মুসলিম উম্মাহর জন্য কল্যাণের উৎস হয়ে ওঠে।

জেবি