ঢাকা মেইল ডেস্ক
২৯ মে ২০২৬, ০৮:১০ পিএম
১৪৪৭ হিজরি সালের পবিত্র হজ মৌসুম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরব। কর্তৃপক্ষের মতে, অত্যন্ত সমন্বিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এ বছর ১৭ লাখেরও বেশি হাজি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।
মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর ও স্থায়ী হজ ও ওমরা কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ শুক্রবার এই ঘোষণা দেন। তিনি বলেন, নিরাপত্তা, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সেবার সমন্বিত কাঠামোর ফলে হাজিরা সহজে ও শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।
نائب أمير منطقة مكة المكرمة الأمير سعود بن مشعل:
— الموجز السعودي (@saudistuff) May 29, 2026
نجاح حج هذا العام جاء بدعم و متابعة دقيقة من القيادة. pic.twitter.com/2UMmmp8Y6l
হজের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাতযাপন এবং মিনায় কঙ্কর নিক্ষেপ সম্পন্ন হওয়ার পরই এই ঘোষণা আসে।
প্রিন্স সৌদ বলেন, সৌদি নেতৃত্বের দিকনির্দেশনা, ব্যাপক প্রস্তুতি এবং ধারাবাহিক তদারকির মাধ্যমে এবারের হজ সফলভাবে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, হজ মৌসুম আল্লাহর মেহমানদের সেবায় নিবেদিত একটি জাতির আন্তরিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি। পবিত্র স্থানগুলোতে উচ্চমাত্রার শৃঙ্খলা ও সমন্বয় ছিল, যা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যকর সহযোগিতার ফল।
প্রিন্স সৌদ জানান, হজ মৌসুমের এই সাফল্য শেষ নয়, এটি আগামী মৌসুমের প্রস্তুতির সূচনা। বিশ্বের মুসলিমদের সেবায় সৌদি আরব তার শীর্ষস্থানীয় অবস্থান আরও সুদৃঢ় করতে এখন থেকেই কাজ শুরু করেছে।
সূত্র: গালফ নিউজ