images

ইসলাম

জনপ্রিয় ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০২:০৬ পিএম

প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি।

বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করা হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলাদেশের মুসলমানদের কাছে একটি পরিচিত নাম।

তার বাবা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।

হাবিবুর রহমান নিজ গ্রামে প্রাথমিক লেখাপড়া শুরু করে একই গ্রামে নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন।

১৯৬৭ সালে ফাজিল পাস করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। এরপর উচ্চ শিক্ষা অর্জনের জন্য প্রাচীন মাদরাসা সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে পাস করে একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।

এমআর