images

ইসলাম

মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় সৌদি গ্র্যান্ড মুফতির রমজানের বার্তা

ধর্ম ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান। সৌদি আরবে প্রথম রোজা শুরুর প্রেক্ষাপটে এক বিশেষ বার্তায় তিনি রমজানকে কল্যাণ, বরকত ও তাকওয়ার মাস হিসেবে অতিবাহিত করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার পর এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি দুই পবিত্র মসজিদের খাদেম বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমানকে রমজানের শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: সৌদি ও আমিরাতে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার

শুভেচ্ছা বার্তায় শেখ সালেহ আল-ফাওজান বলেন, ‘এই রমজান যেন মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, সম্মান ও শক্তির মাস হিসেবে আবির্ভূত হয়। বিশ্বের সকল মুসলমান যেন ঈমান ও স্থিতিশীলতার মধ্য দিয়ে এ পবিত্র মাস অতিবাহিত করতে পারেন।’

আরও পড়ুন: সৌদিতে রমজান প্রস্তুতি সম্পন্ন: মসজিদে ইফতার ও অনুদানে বিশেষ নির্দেশনা

তিনি রমজানের হক আদায়ের গুরুত্ব তুলে ধরে নামাজ, জাকাত, কোরআন তেলাওয়াত ও দান-সদকায় অধিক মনোনিবেশ করার আহ্বান জানান। পাশাপাশি গুনাহ ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘রমজান হলো তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। এ মাসে আল্লাহভীতিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত রাখতে হবে।’

গ্র্যান্ড মুফতি আশা প্রকাশ করেন যে, সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা আত্মিক উন্নতি অর্জন করে একটি শান্তিময় ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

সূত্র: সৌদি গেজেট