images

ইসলাম

এই ৬ আমল করুন, দারিদ্র্য কাছে ঘেঁষতে পারবে না

ধর্ম ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

দারিদ্র্য, অভাব-অনটন ও রিজিকসংক্রান্ত দুশ্চিন্তা মানুষের জীবনে বড় এক পরীক্ষা। তবে আল্লাহ তাআলা বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। কোরআন-হাদিসে এমন কিছু সহজ আমলের কথা এসেছে, যা নিয়মিত পালন করলে আল্লাহর অনুগ্রহে রিজিকে প্রসার ঘটে, দুশ্চিন্তা দূর হয় এবং দারিদ্র্য কাছে আসতে পারে না। এখানে সেই ৬টি নিশ্চিত উপকারী আমল তুলে ধরা হলো।

১. মানুষ ও পশু-পাখিকে দয়া করা

রাসুল (স.) বলেছেন- الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ‘দয়ালু লোকদেরকে আল্লাহ দয়া করেন।’ (তিরমিজি: ১৯২৪)

২. যা আছে তাতেই সন্তুষ্ট থাকা

নবীজি (স.) বলেছেন- ارْضَ بِمَا قَسَمَ اللهُ لَكَ تَكُنْ أَغْنَى النَّاسِ ‘আল্লাহ তাআলা যা বণ্টন করে রেখেছেন সে বিষয়ে সন্তুষ্ট থাকবে, তাহলে সর্বাপেক্ষা ধনী হতে পারবে।’ (তিরমিজি: ২৩০৫)

আরও পড়ুন: আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টির ৫ মহা সুফল

৩. শুকরিয়া আদায় করা

আল্লাহ তাআলা বলেন, لَئِنۡ شَكَرۡتُمۡ لَاَزِیۡدَنَّكُمۡ ‘যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম: ৭)

৪. আল্লাহর ওপর তাওয়াক্কুল করা

আল্লাহ তাআলা বলেন- مَنۡ یَّتَوَكَّلۡ عَلَی اللّٰهِ فَهُوَ حَسۡبُهٗ ؕ ‘যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।’ (সুরা তালাক: ৩)

আরও পড়ুন: আল্লাহর ওপর ভরসা করার পুরস্কার

৫. সন্ধ্যার পর সুরা ওয়াকেয়া পাঠ করা

রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকেয়া তেলাওয়াত করবে, তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না।’ (বায়হাকি: ২৪৯৭, তাফসিরে রুহুল মাআনি: ২/১২৮)

৬. ইস্তেগফার করা

রাসুল (স.) বলেছেন, ‘কোনো ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না।’ (আবু দাউদ: ১৫১৮)

রিজিক শুধু চেষ্টা-পরিশ্রমে নয়; বরং তা আল্লাহর অনুগ্যহ ও রহমতের ওপর নির্ভরশীল। তাই এই ছয়টি আমলকে জীবনের নিয়মিত অংশ বানাবে, তার জীবন থেকে দারিদ্র্য, হতাশা ও অভাব-অনটন দূরে থাকবে ইনশাআল্লাহ।