images

ইসলাম

ঈমান শক্তিশালী করার ১৩টি কার্যকরী উপায়

ধর্ম ডেস্ক

৩১ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

ঈমান মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা বলে আমাদের রব আল্লাহ এবং তাতে অবিচল থাকে, তাদের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেন। (সুরা ফুসসিলাত: ৩০)। আসুন জেনে নেই কিভাবে ঈমানকে শক্তিশালী করা যায়।

ঈমান দুর্বল হওয়ার লক্ষণ

  • ইবাদতে অলসতা
  • হালাল-হারামে উদাসীনতা
  • অন্তরের কঠিনতা
  • মৃত্যু ও আখেরাত সম্পর্কে অবহেলা

ঈমান শক্তিশালীর ১৩টি আমল

সৎলোকের সংসর্গ
সত্যবাদীদের সঙ্গে থাকুন (সুরা তাওবা: ১১৯)

কোরআন চর্চা
প্রতিদিন তেলাওয়াত ও অর্থ বুঝার চেষ্টা করুন (সুরা আনফাল: ২)

আরও পড়ুন: কোরআন তেলাওয়াতের সময় কান্না নেককার বান্দাদের অলংকার

নবীর জীবনী অধ্যয়ন
সাহাবাদের জীবনী থেকে শিক্ষা নিন (সুরা নিসা: ১১৫)

নিয়মিত জিকির
ঈমানের স্বাদ পেতে বেশি বেশি জিকির করুন, এতে অন্তর প্রশান্ত হবে। (সুরা রাদ: ২৮)

প্রকৃতির নিদর্শন নিয়ে চিন্তা
আসমান-জমিন সৃষ্টিতে নিদর্শন রয়েছে। এ নিয়ে গবেষণায় ঈমান বাড়ে। (সুরা আলে ইমরান: ১৯০)

আল্লাহর জন্য ভালোবাসা
যে আল্লাহর জন্য ভালোবাসে বা ঘৃণা করে, সে ঈমান পূর্ণ করে (আবু দাউদ: ৪৬৮)

নফল ইবাদত বৃদ্ধি
নফল আমল বাড়ান, ঈমান বাড়বে। তাছাড়া এতে ফরজের ঘাটতি পূরণ হয়। (তিরমিজি: ৪১৩)

আরও পড়ুন: নফল ইবাদতকে গুরুত্বহীন ভাবলে যা হারাবেন

তাহাজ্জুদ নামাজ
রাতের শেষ তৃতীয়াংশে উঠে দোয়া করুন। এটি নেককার ঈমানদারদের বৈশিষ্ট্য। (সুরা বনি ইসরাঈল: ৭৯)

ফরজ ইবাদতের প্রতি যত্ন
আল্লাহ ও তাঁর রাসুলের আহ্বানে সাড়া দিন (সুরা আনফাল: ২৪)

মৃত্যুর স্মরণ
কবর জিয়ারত করুন, ইলমি মজলিসে অংশগ্রহণ করুন এবং ইসলামিক আলোচনা শুনুন।

গুনাহ ত্যাগ
যারা আল্লাহকে ভয় করে, তারাই সফল’ (সূরা নুর: ৫২)

গোপনে নেক আমল
গোপনে সদকা ও ইবাদত করুন (বুখারি: ১৪২৩)

প্রতিদিনের বিশেষ আমল
সকাল-সন্ধ্যায় ইস্তেগফার, অন্তত ১ পৃষ্ঠা কোরআন তেলাওয়াত, অন্তত ১টি হাদিস অধ্যয়ন এবং ১জন মুসলিম ভাইকে দাওয়াত দেওয়া

নবীজি (স.) বলেছেন, ‘ঈমান হলো স্বীকার করা এবং কর্মে পরিণত করা’ (বুখারি)। আসুন আমরা আমলের মাধ্যমে আমাদের ঈমানকে শক্তিশালী করি। হে আল্লাহ! আমাদের ঈমানকে মজবুত করুন এবং গুনাহ থেকে বাঁচার তাওফিক দিন। আমিন।