৩০ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পিএম
না। ক্লান্তি শরিয়ত অনুমোদিত ওজর নয়। চাইলে ক্লান্তি দূর হওয়ার পরও সাঈ করা যায়। তাই পায়ে হেঁটে সাঈ করতে সক্ষম হওয়া সত্ত্বেও হুইল চেয়ারে বসে সাঈ করলে আপনার ওপর একটি দম ওয়াজিব হবে। শরিয়তসম্মত ওজর ছাড়া সাঈ পায়ে হেঁটে করা ওয়াজিব। নিছক ক্লান্তির কারণে হুইল চেয়ারে সাঈ করার সুযোগ নেই। এই ভুল কেউ করলে তাকে কারো মাধ্যমে হলেও হারামের এলাকায় দম হিসেবে কোরবানির উপযুক্ত একটি ছাগল বা ভেড়া অথবা দুম্বা জবেহ করতে হবে।
(বাদায়েউস সানায়ে ২/৩১৯; আলবাহরুল আমিক: ৩/১২৯০; আলমাসালিক ফিল মানাসিক: ২/৭৫৯; রদ্দুল মুহতার ২/৫০০)