images

ইসলাম

এশা না পড়ে তারাবিতে শরিক হওয়া যায়?

ধর্ম ডেস্ক

২০ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম

তারাবির নামাজ রমজান মাসের বিশেষ আমল। এই নামাজ পড়তে হয় এশার নামাজের পর। অর্থাৎ রমজান মাসে মসজিদে এশার জামাত সম্পন্ন হওয়ার পর তারাবি শুরু করাই ইসলামের বিধান। সারাবিশ্বে এই নিয়মেই তারাবির নামাজ হয়। 

কিন্তু কেউ যদি মসজিদে এসে দেখে যে তারাবি শুরু হয়ে গেছে। এ অবস্থায় এশার নামাজ না পড়ে তারাবির জামাতে শরিক হওয়া জায়েজ কি না অথবা এমন অবস্থায় আগে তারাবি পড়ে, পরে বাসায় গিয়ে এশা ও বিতির পড়লে তারাবি হবে কি না জানার কৌতূহল রয়েছে অনেকের।

আরও পড়ুন: জীবনে অনেক রোজা রাখিনি, করণীয় কী

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, এশার নামাজের আগে তারাবি পড়লে ওই তারাবি আদায় হয় না। কারণ, তারাবির নামাজ সহিহ হওয়ার জন্য আগে এশার ফরজ আদায় করা জরুরি। 

আরও পড়ুন: রমজানে সহবাস ও হস্তমৈথুন সংক্রান্ত বিধান

কেউ মসজিদে এসে যদি তারাবির জামাত দেখতে পায়, এমন পরিস্থিতিতে উচিত হলো আগে এশার ফরজ আদায় করা, অতঃপর তারাবির জামাত পেলে তাতে শরিক হওয়া। (আল-ফতোয়া মিন আকাবিলিল মাশায়েখ, পৃ-৮৫; বাদায়েউস সানায়ে: ১/৬৪৪; ফতোয়া খানিয়া: ১/২৩৫; আলমুহিতুল বুরহানি: ২/২৫২; রদ্দুল মুহতার: ২/৪৪)