ধর্ম ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
হজরত আবু বকর (রা.) সকাল-বিকাল পাঠ করার জন্য নবীজির কাছে বিশেষ দোয়া শিখে নিয়েছিলেন। হজরত আমর ইবনুল আস (রা.)-ও নবীজির শেখানো মূল্যবান দোয়াটি পাণ্ডুলিপি আকারে নিজের কাছে রেখেছিলেন। যা তিনি নবীজির কাছ থেকে লিখিয়ে নিয়েছিলেন। সকাল-বিকাল আমরা সেই দোয়া পাঠ করতে পারি।
দোয়াটি হলো— اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشَرَكِهِ وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ফা-তিরাস সামাওয়াতি ওয়াল আরদ্বি, আ-লিমাল গাইবা ওয়াশ শাহা-দাতি, লা ইলাহা ইল্লা আংতা রব্বা কুল্লা শাইয়িং ওয়ামালীকাহু আউজুবিকা মিং শাররিশ শয়ত্ব-নি ওয়াশারাকিহি ওয়া আং আক্বতারিফা ‘আলা নাফসী সূ’আন আউ আজুররাহু ইলা মুসলিম।’
জান্নাত লাভে নবীজির শেখানো ছোট তিন আমল
শিরক থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন মহানবী (স.)
মা-বাবার জন্য আল্লাহর শেখানো ৩ দোয়া
অর্থ: ‘হে আল্লাহ, আকাশসমূহ ও জামিনের সৃষ্টিকর্তা, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা! তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি প্রতিটি বস্তুর পালনকর্তা ও মালিক। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি আমার নিজের অন্তরের অনিষ্ট হতে এবং শয়তানের ক্ষতি ও তার শিরকি হতে এবং আমি আমার নিজের জন্য ক্ষতিকর কিছু লাভ করা হতে কিংবা উক্ত অনিষ্টকর জিনিস কোনো মুসলিমের কাছে টেনে নিয়ে যাওয়া হতে’। (সুনানে তিরমিজি: ৩৫২৯)
আবু রাশিদ আল-হুবরানি (রহ) হতে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.)-এর কাছে এসে আমি তাকে বললাম, আপনি রাসুলুল্লাহ (স.)-এর কাছে যা কিছু শুনেছেন, তা হতে আমাদের কাছে কিছু বর্ণনা করুন। একখানা পাণ্ডুলিপি তিনি আমাকে দিলেন এবং বললেন, এটা রাসুলুল্লাহ (স.) আমাকে লিখিয়ে দিয়েছেন। আবু রাশিদ বলেন, তাতে আমি দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম, তাতে লিখা আছে আবু বকর আস-সিদ্দিক (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! এমন কিছু (দোয়া) আমাকে শিখিয়ে দিন যা আমি সকালে ও বিকালে উপনীত হয়ে বলতে পারি। তিনি বললেন, হে আবু বকর! আপনি দোয়াটি বলুন।’ (সুনানে তিরমিজি: ৩৫২৯)