images

ইসলাম

খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়া যাবে?

ধর্ম ডেস্ক

০৯ জুলাই ২০২৩, ০৬:৪৯ পিএম

খেলার জার্সিতে কোনো ছবি না থাকলে ওই কাপড়ে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আর যদি ছবি স্পষ্ট হয় তাহলে নামাজটি আদায় হয়ে গেলেও মাকরুহে তাহরিমি হবে। তবে ছবি যদি একেবারে অস্পষ্ট হয় তাহলে মাকরুহ হবে না।

ইসলামি শরিয়তমতে, কোনো প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করা হারাম। তবে প্রাণহীন বস্তু যেমন—বৃক্ষ, পাহাড়, ঝরনা ইত্যাদির ছবি বৈধ। (আল-বাহরুর রায়েক: ২/২৯, মেরকাতুল মাফাতিহ: ৪৪৮৯) আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি, জার্সি পরে নামাজ

‘খোলাসা’ নামক কিতাবে উল্লেখ রয়েছে, কোনো ছবিযুক্ত কাপড় দিয়ে নামাজ আদায় করা হোক বা না হোক, উভয় অবস্থায় তা মাকরুহে তাহরিমি বা হারাম। (আল-বাহরুর রায়েক: ২/২৯)

উল্লেখ্য, নামাজের জন্য সবসময় ভালো পোশাক পরা উত্তম। যেমনটি আল্লাহ তাআলা বলেন- يَا بَنِي آدَمَ خُذُواْ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ ‘হে বনি-আদম! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা আরাফ: ৩১) জার্সি নামাজ, টি-শার্ট পরে নামাজ, নামাজে কাপড়

সুতরাং এমন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, যা পরিধান করে বন্ধুমহল কিংবা সাধারণ লোকের সামনে যাওয়া লজ্জাজনক মনে করা হয়।

(খুলাসাতুল ফতোয়া: ১/৫৮; আল মুহিতুল বুরহানি: ২/১৩৯; আলবাহরুর রায়েক: ১/১০৭, আদদুররুল মুখতার: ২/৬৪৮) নামাজে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি