Dhaka Mail Logo

জনদুর্ভোগ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ এএম

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

গতকাল বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সোনারগাঁও-জনপদ রেল ক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ নম্বর সেক্টর ও উত্তরা ৮ নম্বর সেক্টরে বিদ্যমান সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণীর গ্রাহকবৃন্দের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এছাড়া, উত্তরা ২ নম্বর সেক্টর ও উত্তরা ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

টিএই/ একেবি