২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
চীনের ঝচিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরে ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সম্মেলনে অংশগ্রহণ করেছে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান জিফোরনেক্সট ভেঞ্চারস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম সম্মেলনে অংশ নেন।
‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টিগ্রেশন ফর টু-ওয়ে এমপাওয়ারমেন্ট ম্যাচমেকিং কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে ঝচিয়াং প্রদেশের বাণিজ্য বিভাগ ও ওয়েনঝৌ বাণিজ্য ব্যুরো। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, আর্থিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েনঝৌ পৌর সরকারের ভাইস মেয়র ঝাং বেনফেং, ঝচিয়াং প্রদেশের বাণিজ্য বিভাগের প্রধান অর্থনীতিবিদ ঝু ইং, চীনে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত হাসান মোহাম্মদ মাহমুদ ওসমান, চীনে নিযুক্ত মলদোভার রাষ্ট্রদূত পেত্রু ফ্রুনজে এবং সাংহাইয়ে নিযুক্ত ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশভিত্তিক জিফোরনেক্সট ভেঞ্চারস মূলত আন্তর্জাতিক পণ্য সংগ্রহ, আন্তঃসীমান্ত বাণিজ্য, সরবরাহব্যবস্থা সমন্বয় এবং ব্যবসায়িক অংশীদারত্ব প্রতিষ্ঠায় কাজ করে।
সম্মেলনে প্রতিষ্ঠানটির অংশগ্রহণের উদ্দেশ্য ছিল চীনা উৎপাদনকারী ও সরবরাহকারীদের সঙ্গে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা অনুসন্ধান করা।
সম্মেলনে ওয়েনঝৌর বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের উন্নয়ন, আন্তর্জাতিক শিল্পপার্ক এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতা, সরবরাহকারী ও বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে বিশেষ ম্যাচমেকিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জিফোরনেক্সট ভেঞ্চারসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছাইয়েদুল ইসলামের অংশগ্রহণের মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের বেসরকারি খাতের যোগাযোগ সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধ হিসেবে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক পণ্য সংগ্রহ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে আগ্রহী।
এএইচ