০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রিয়াদে ১৮ নম্বর এক্সিটের আল-মারওয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ আপন তাজ এবং দফতর সম্পাদক এম মেহেদুল খানের যৌথ মনোমুগ্ধকর সঞ্চালনায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সভাপতি মো. আরমান চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ প্রবাসী ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব কবির হোসাইন। প্রধান বক্তা হিসেবে ছিলেন রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশিদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদস্থ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বকুল হোসেন, সহ-সভাপতি রিয়াজ উদ্দীন মাহমুদ, উপদেষ্টা আমিনুল ইসলাম সাধন, উপদেষ্টা নজরুল ইসলাম।
এ সময় বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম,প্রবাসীদের ঐক্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রিয়াদের স্থানীয় সংগীতশিল্পী জমশেদ রানা,বাউলশিল্পী শিমু সরকার, আধুনিক গানের পরিচিত মুখ মিঠুন, নোহাসহ আরও অনেক শিল্পী সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।
সবশেষে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি হয়।
এআরএম