প্রবাস ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ এএম
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রাণকেন্দ্র বাথায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়ান হাইপার মার্কেটের।
আনোয়ার হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন ও বুলবুল হোসেন চৌধুরীর যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, বিশেষ অতিথি সানসিটি পলি ক্লিনিকের ডিএমডি সাখাওয়াত হোসাইন আরমানসহ ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় নতুন এই প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

উদ্যোক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতাদের চাহিদা পূরণে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। একইসঙ্গে সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের ধারাকে আরও এগিয়ে নিতে কাজ করবে এশিয়ান হাইপার মার্কেট।