০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
চীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দেশটির গুয়াংঝুর একটি স্থানীয় হোটেলে বিএনপির চায়না শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আসিফ হোসেন রুপুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিএনপি চায়না শাখার জ্যেষ্ঠ নেতা সাখাওয়াত হোসেন কানন।
সভায় বক্তব্য দেন শেখ মাহাবুবুর রশীদ, ওয়ালি উল্লাহ, হাসমত আলী মৃধা, হোসেন মোহাম্মদ শাখাওয়াত, মাসুদ আহম্মেদ মাসুদ, মো. খোরশেদ আলম আপু, মো. রাকিবুল ইসলাম, মো. নজিম আহম্মেদ নদিম ও মাহাবুব জামানসহ বিএনপির চায়না শাখার নেতারা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, দলটির প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও ১৯ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা চায়না বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংগঠনিক তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ভবিষ্যতে দলের বিভিন্ন কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এ ছাড়া চায়না বিএনপির অনেক নেতাকর্মী ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন।
প্রতিনিধি/এমআই