Dhaka Mail Logo

প্রবাস / সারাদেশ

হিথ্রো বিমানবন্দরে মৎস্য প্রতিমন্ত্রী টুকুকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি

২১ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুকে যুক্তরাজ্যে পৌঁছানোর পর ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে ইউকে টাঙ্গাইল জেলা সমিতি।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে তাকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এ সংবর্ধনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী যুবদল নেতা মাইনুল আলম খান কনক, মিজানুর, ফাহমিদা, মিজান, হুমায়ুন, টিটু ও আহাদ প্রমুখ।

ইউকে টাঙ্গাইল জেলা সমিতির সদস্য ও যুবদল নেতা মাইনুল আলম খান কনক বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা এবং সৌজন্যে সাক্ষাৎ করা হয়।

প্রতিনিধি/এলএ