ঢাকা মেইল ডেস্ক
০৭ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) কাতারের রাজধানী দোহায় মধুবন রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (ভিসা ও পাসপোর্ট) মোহাম্মদ ময়নুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন রফিক। সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আশরাফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন ঈদ পুনর্মিলনী প্রস্তুতি উপপরিষদের আহ্বায়ক আলহাজ নাসির উদ্দীন তালুকদার। আরও বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন কানন, প্রস্তুতি উপপরিষদের সদস্যসচিব মোহাম্মদ আবদুল আউয়াল এবং সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম।
প্রস্তুতি উপপরিষদের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রবিউল আলমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাহমুদ ফয়সাল ও এস এম মামুন সমরকন্দি।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ হামিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, ইফতেখারুল ইসলাম সোহাগ, প্রস্তুতি উপপরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন লিমন, যুগ্ম সদস্যসচিব নুরুজ্জামান রুবেল, সমন্বয়কারী একরামুল হক রনি ও আঞ্জুমান আরা রুমা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মোহাম্মদ ইলিয়াছ, (রাজশাহী বিভাগ) মোহাম্মদ বুকুল, (খুলনা বিভাগ) সোহাগ জোয়ার্দ্দার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম ফয়সাল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, কার্যকরী সদস্য মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ লোকমান কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি মানবিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে সংস্থার সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের বড় ছেলে এবং সাধারণ সদস্য শারিয়ার হোসেন সাদ কাতার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করায় তাকে সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং সংগঠনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা রাখবে।
প্রতিনিধি/এআর