নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২২, ০৭:২৫ এএম
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সংলাপ স্থগিত হওয়ার পর ফের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করছে বিএনপি।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনটি দলের সাথে আলোচনায় বসবে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বুধবার ৯ নভেম্বর তিনটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে বিএনপি।
আরও পড়ুন: তত্ত্বাবধায়কে ভোট হলে ১০ আসনও পাবে না আ.লীগ: ফখরুল
তিনি জানান, বিকেল ৪টায় মাইনরিটি জনতা পার্টি চেয়ারম্যান সুকৃতি মন্ডল-এর নেতৃত্বে প্রতিনিধি দল। বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী’র নেতৃত্বে প্রতিনিধি দল এছাড়া বিকেল ৫টায় বাংলাদেশ সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধি দল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
এমই/এএস