Dhaka Mail Logo

রাজনীতি

শ্যামপুরে যুবলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:০০ পিএম

'বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে' রাজধানীর শ্যামপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শ্যামপুর থানার অন্তর্গত ৪৭, ৫১, ৫৪ নং ওয়ার্ডের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, প্রফেসার রেজাউল কবির রকি, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ কৃষি ও সমবায় সম্পাদক রওশন জামিল রানা, সদস্য বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক কাজি ইব্রাহীম খলিল মারুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এরমান হক বাবু, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমার শরিফ পলাশসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চলতি মাসে আরও পাঁচটি বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এসব বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে। 

কারই/এমআর