Dhaka Mail Logo

রাজনীতি

হাসিনা ও শামীম ওসমানকে নিয়ে সাবেক প্রেস সচিবের ‘রসিকতা’

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানকে নিয়ে রসিকতায় মেতেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব ও বর্তমানে ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।

শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার দেশে ফেরার খবর এবং শামীম ওসমানের ক্যানসারের বিষয়টি নিয়ে একটি মজার ‘কথোপকথন পোস্ট করেছেন তিনি।

ঢাকা মেইল পাঠকদের জন্য শফিকুল আলমের পোস্ট হুবহু তুলে দেওয়া হলো: 

আপা: আমি চাচ্ছি তুমি আমার সাথে ডিসেম্বরে ফিরবে!! আমরা একসাথে খাবো, বিশ্রাম করব আর খেলবো!!

শামীম: অবশ্যই ফিরবো ও খেলবো, আপা!! কিন্তু আমার তো স্টেজ ফোর ক্যানসার। আমি সুস্থ হয়ে নেই তারপর ফিরবো!!

আপা: কী বলো!! স্টেজ ফোর ক্যানসার!! আমাকে আগে বলোনি কেন!!

শামীম: আপনি ডিসেম্বর নিয়ে ব্যস্ত ছিলেন!!

আপা: আমার খুব ইচ্ছা আমরা দুই ভাই-বোন বাকি জীবনটা একসাথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় থাকবো। আর মাঝেমধ্যে নারায়ণগঞ্জ বেড়াতে যাবো!!

শামীম: আপা, আমার হৃদয় সবসময় গোপালগঞ্জে আর নারায়ণগঞ্জে আছে ও থাকবে!! কিন্তু তার আগে নিউইয়র্কে একটু চিকিৎসা নিয়ে নেই!!

S

আপা: তাইলে ডিসেম্বরে আমি কার সাথে ফিরবো!!

শামীম: শেখ সেলিম; শেখ হেলাল, শেখ তাপস, শেখ পরশ, শেখ জুয়েল, শেখ তন্ময়, শেখ গোপাল!!

আপা: তুমি খালি শেখদের নাম বললা!! কিন্তু ওরা তো বলছে গোপালগঞ্জে ফেরাটা ঠিক হবে না!! ওরা আরও কিছুদিন ভারতে থাকবে!! ওরা বলছে আমার যাওয়ার পর ওরা আসবে!!

শামীম: তাইলে ওবায়দুল কাদের ও নানককে নেন!!

আপা: কাদের তো ছবি তোলায় ব্যস্ত!! আর কী সব ‘ম্যান ইজ মরটাল’ মার্কা ফেসবুক পোস্ট দেয়!! নানক পুরাই তাল!!

শামীম: তাইলে নবনীতা আর সুবীর ভৌমিককে নিয়ে ফিরেন!! বাকিটা পরে দেখবো!!

প্রসঙ্গত, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ওই বছরের ৫ আগস্ট সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে হাসিনা পতনের পর গোপনে দেশত্যাগ করেন নারায়ণগঞ্জের সাবেক এমপি, ‘খেলা হবে’ ডায়লগের জন্মদাতা শামীম ওসমান। তিনি বর্তমানে দুবাইতে আছেন বলে শোনা যাচ্ছে। এও শোনা যাচ্ছে, শামীম ওসমান ক্যনাসারে আক্রান্ত, যা বর্তমানে চতুর্থ স্টেজে রয়েছে।

এদিকে হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্র্বতী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব সামলেছিলেন সাংবাদিক শফিকুল আলম। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদকের পদ সামলাচ্ছেন। 

এএইচ