জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম
নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে অতিরঞ্জিত প্রচারণা চালানো হয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এতে দল তার বিএনপি বিব্রত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার পর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুপুর সোয়া দুইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংবাদ সম্মেলন চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
এদিকে প্রেসক্লাবে এসে গাড়ি থেকে নেমেই নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেন ইশরাক হোসেন। এ সময় তিনি জানান, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে তাকে। পরে তিনি সংবাদ সম্মেলনে আসেন।
ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’
এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক বলেন, কিছু মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
টিএই/জেবি