Dhaka Mail Logo

রাজনীতি

৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে নয়টি জেলা ও মহানগর কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সাত দিনের মধ্যে এসব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দিয়েছে দলটি।

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি।

স্থগিত কমিটিগুলো হলো—লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, মাগুরা ও গাজীপুর জেলা শাখা এবং রংপুর ও ময়মনসিংহ মহানগর কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এসব কমিটি স্থগিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্থগিত কমিটিগুলো পুনর্গঠনে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরামর্শে আগামী সাত দিনের মধ্যে কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নিতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দিয়েছে দলটি।

জেবি