Dhaka Mail Logo

রাজনীতি

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে তার বাবা সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অনেক দিন বিদেশেও চিকিৎসা নিয়েছেন তিনি।

বিইউ/এআর