Dhaka Mail Logo

রাজনীতি / সারাদেশ

বিএনপিকে ভূতে ধরেছে: মামুনুল হক

জেলা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বিএনপিকে ভূতে ধরেছে। যে ভূত শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূত এখন বিএনপিকে ধরেছে। বিএনপি প্রকৃত অর্থে জুলাই বিপ্লবকে ধারণ করে না। দুর্ভাগ্যজনকভাবে, বিএনপির কেউ জুলাই বিপ্লবে মুখ্য নেতৃত্ব দিতে পারেননি। জুলাই বিপ্লব ছিল ছাত্র-জনতার আন্দোলন। বৈষম্য দূর করার জন্য শিক্ষার্থীরা রক্ত দিয়েছিলেন। সেই বৈষম্য কি দূর হয়েছে?

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র মেরামত করা না হলে বর্তমানে যারা সাংবিধানিক ব্যবস্থায় পাঁচ বছর ক্ষমতায় থাকবেন, তারাও আরেক শেখ হাসিনায় পরিণত হবেন।

e6cc1b09-76aa-452e-b5bd-a78046c55599

রাষ্ট্রপতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে।

সরকারের সমালোচনা করে মামুনুল হক আরও বলেন, কথা ছিল নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করা হবে। কিন্তু এখন দলীয় ক্যাডার, সাঙ্গপাঙ্গ ও সন্ত্রাসীদের দিয়ে দেশ চলছে। নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ থাকার সুযোগ দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ করলে বলে, মাত্র ছয় মাস গেছে। আপনারা আমাদের বিরুদ্ধে কথা বলেন কেন? আপনারা তো ছয় মিনিট না যেতেই ৭০ ভাগ মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন।’

ভারতের প্রতি ইঙ্গিত করে মামুনুল হক বলেন, বর্তমান সরকার সিন্ডিকেট তৈরি করে তেল, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ করছে। এতে বাংলাদেশের পুরো অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছেন না। অথচ ভারত এ খাতে নিজেদের অবস্থান ধরে রেখেছে।

প্রতিনিধি/এসএস