Dhaka Mail Logo

রাজনীতি

আগারগাঁও থেকে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে শাহ্ মোস্তফা আলমগীর (৫৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগ।

গ্রেফতারকৃত শাহ্ মোস্তফা আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

বুধবার সকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ডিবি গুলশান সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অভিযোগ রয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমআইকে/এআরএম