Dhaka Mail Logo

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের 

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত আন্দোলন।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটি সরকারের কাছে এ দাবি জানায়। 

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমির শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী, নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা আবুল কাসেম কাসেমী, মহাসচিব মুফতী ফখরুল ইসলাম ও যুগ্ম মহাসচিব নাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দ এক বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সর্বস্তরে ব্যয় বৃদ্ধি পাবে এবং সরাসরি এর প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবন যাত্রায়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন,  বাংলাদেশের জনগণ এমনিতেই অর্থনৈতিকভাবে দুঃসহ জীবন যাপন করছে। অতীতের সকল সরকার জ্বালানি তেল বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ভর্তুকি দিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করেছেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিশেষ করে বিদ্যুৎ, তেল, গ্যাস জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। সরকার যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির লাগাম ট্রেনে ধরে জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারেন তাহলে জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে। যা সরকারের জন্য হবে তে বিপরীত হতে পারে। 

নেতৃবৃন্দ অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে তেল গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোর ক্ষেত্রে পুনর্বিবেচনা ও পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। 

এমআইকে/এএইচ