Dhaka Mail Logo

রাজনীতি

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৪০ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গত শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। গুলশান বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওইদিন বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী মিছিলের চেষ্টা করেন। এ সময় পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একেএস/জেবি