Dhaka Mail Logo

রাজনীতি

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকার পরিস্থিতি সরেজমিনে দেখতে দুই দিনের সফরে নেপাল গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা তিনটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা দেন তিনি। দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরকালে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন মামুনুল হক। তিনি দুর্গত মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও মানবিক পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজ নেবেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শুনবেন এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।

d5dfaba9-0dc9-451f-9a90-d09dab0500b8

এ ছাড়া স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। ভবিষ্যতে দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেওয়াও এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে বিভিন্ন এলাকায় প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে।

আল্লামা মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

এআরএম