Dhaka Mail Logo

রাজনীতি

আ.লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করছে জামায়াত: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে লিখেন, ‘জামায়াতে ইসলামী আজকে ঘোষণা দিয়েছে দাবি না মানলে ডিসেম্বরে সরকার পতনের আন্দোলনের ডাক দিবে তারা। অন্য দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় প্রধান খুনি হাসিনাও ঘোষণা দিয়েছে ডিসেম্বরে দেশে ফিরবে, সেই লক্ষ্যে নাকি প্রস্তুতিও চলছে। ’

Abu_Hanif_facebook_post
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের ফেসবুক পোস্ট

তিনি পোস্টে বলেন, ‘জামায়াতের ডিসেম্বরের আন্দোলন আর হাসিনার ডিসেম্বরে ফেরার মধ্যে সম্পর্কে রয়েছে। তাছাড়া জামায়াতের আজকের বক্তব্য ও সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারাই ডিসেম্বরে হাসিনাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করছে।’

হানিফ লিখেন, ‘যদিও এই জামায়াতে ইসলামীর চরিত্র অবশ্যই সুবিধাবাদী, এরা ক্ষমতার জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবার কোলেই উঠেছিল, এরা সবচেয়ে বড় মুনাফেক।’

আরও পড়ুন:  গুপ্তদের’ ভেতর স্বৈরাচার লুকিয়ে আছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

তিনি আরও লিখেন, ‘তবে একটা মনে রাখতে হবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা যারা করবে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতই হবে।’

এমআর/এএম